ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান এবং সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।


প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৫ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা ও আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার (৮ নভেমন্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানান। তিনি বলেন, কৃষকরা বিক্রি করতে চাইলে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা ৩ লাখ মেট্রিক টনের বেশি ধান কিনবে, সেই ব্যবস্থা রাখা হয়েছে।


আমন ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর শুরু হবে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর। তা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রপ্তানির কারণে নয়, উৎপাদন কম হওয়ায় সুগন্ধি চালের দাম বেড়েছে। গ


ণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলা হয়, সরকার সুগন্ধি চাল ব্যাপকভাবে রপ্তানি করেছে, বিষয়টি তেমন নয়। অল্প পরিমাণ রপ্তানি হয়েছিল, বর্তমানে তা বন্ধ আছে।আরও জানানো হয়, দেশের কোন এলাকায় কোন ফসল ভালো হয় জানতে ভূমি মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় জরিপ চালাচ্ছে। এছাড়া তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে, এই কমিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করে সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়ার ব্যাপারে সুপারিশ করবে। তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑